বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআর কর্মকর্তাকে তুলে নিয়ে রাতভর নির্যাতন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী কর্মকর্তাকে তুলে নিয়ে গ্যারেজে আটকে নির্যাতন ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে রমনা মডেল থানায় অপহরণ ও নির্যাতনের মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা মডেল থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক ওরফে সাব্বির ও ইয়াছিন আরাফাত রাজু।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ওই কর্মকর্তাকে তার সাবেক গাড়িচালক ও সহযোগীরা গত শুক্রবার তুলে নেন। নির্যাতনের শিকার মাসুমা খাতুন এনবিআরের যুগ্মকমিশনার (ট্যাক্স)। কর অঞ্চল-২-এ কর্মরত তিনি। গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, গত ১৮ অগাস্ট রাত ৮টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মাসুমা ও তার গাড়িচালককে মারধর করে কয়েকজন। এরপর সেখান থেকে মাসুমাকে তুলে নিয়ে সবুজবাগ থানা এলাকার একটি গ্যারেজে ১৮ ঘণ্টা আটকে রাখে তারা। সেসময় নির্যাতনে এই কর্মকর্তার পা ভেঙে যায়। তার চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিন বড় মগবাজার থেকে নিজের গাড়িতে করে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন এই কর কর্মকর্তা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে তাদের গাড়িতে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। চালক গাড়ি থেকে নামলে সংঘবদ্ধ কয়েকজন চাবি কেড়ে নিয়ে গাড়িচালক আনোয়ার ও মাসুমাকে মারধর শুরু করে। এরপর আনোয়ারকে রেখে মাসুমা ও তার গাড়ি সবুজবাগের একটি গ্যারেজে নিয়ে যায় অপহরকারীরা। মাসুমার মুখ টেপ দিয়ে আটকে রাতভর মারধর করা হয়। পরদিন দুপুর ২টা পর্যন্ত তাকে আটকে রেখে নির্যাতন চলে।

পুলিশ জানায়, আশপাশের লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে। অপহরণকারীদের তিন সদস্যকে আটক করে শাহবাগ থানায় খবর দেয় তারা। পরে সবুজবাগ থানার পুলিশ মাসুমাকে উদ্ধার করে এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে। সমকাল

এ জাতীয় আরও খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের নির্দেশনা

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক