,

লন্ডন-আয়ারল্যান্ডেও দাপিয়ে বেড়াচ্ছে ‘প্রিয়তমা’, বেড়েছে শো

news-image

বিনোদন প্রতিবেদক : অষ্টম সপ্তাহে এসেও দাপিয়ে বেড়াচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’। শুধু দেশে নয়, এমন চিত্র দেশের বাইরেও। ব্যাপক আগ্রহ নিয়ে ছবিটি দেখছে সুদূর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের দর্শকরা! দর্শকদের এমন উন্মাদনায় বাড়ছে শো, পরিবেশকরাও বেশ উচ্ছ্বসিত।

১৮ আগস্ট থেকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ১২টি স্ক্রিনে চলছে ‘প্রিয়তমা’। সেখানকার পরিবেশক রন্টি চৌধুরী বলেন, শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি এখানকার দর্শকদেরকে প্রচুর আকর্ষণ করেছে। লন্ডনের ইলফোর্ড হলে গত শুক্র ও শনিবার শো হাউজফুল যাওয়ার কারণে রবিবার থেকে শো বাড়িয়ে দিয়েছে। এখন দুটি করে শো চলছে। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী শুক্রবার থেকেও লন্ডনের সবগুলো হলে দুটি করে শো চলবে ‘প্রিয়তমা’র।

এছাড়াও গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি স্টেটে চলছে প্রিয়তমা। সেখানে ছবিটি চালাচ্ছে ঈগল এন্টারটেইনমেন্ট। সিডনি থেকে এর কর্ণধার সাব্বির চৌধুরী বলেন, শাকিব খানের ‘শিকারী’ এবং ‘আরও ভালোবাসবো তোমায়’ এই দুটি ছবি এর আগে সিডনিতে একটি শো করে চালানো হয়েছিল। সেদিক থেকে ‘প্রিয়তমা’ অস্ট্রেলিয়ার সব স্টেটে খুব ভালো সাড়া ফেলেছে। অনেক দর্শক যারা কখনো বাংলা ছবি দেখেনি তারাও এ ছবি দেখেছে। আসলে বাংলাদেশে ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হিট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাইপ তৈরি করায় এখানেও খুব ভালো যাচ্ছে। অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটির মধ্যে এখন শাকিব খান নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন।

এখন পর্যন্ত ঢাকাই সিনেমার ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৩৭ কোটি ব্যবসা করেছে শাকিবের ‘প্রিয়তমা’। আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। ছবিতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, সহীদ উন নবী, কাজী হায়াৎ, শিবা শানু, ইমতু রাতিশ, এলিনা শাম্মী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট