,

দুর্গম পাহাড়ে মিলল অস্ত্র তৈরির কারখানা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গহীন পাহাড়ি এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অস্ত্র তৈরিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— ছিন্নমূল এলাকার নুরুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৯) এবং একই এলাকার মো. ইউসুফের ছেলে মো. ইমন (২৪)।

র‍্যাব জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালায় তারা। যেহেতু এলাকাটি দুর্গম, সেহেতু সেখানে অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সঙ্গে জড়িতরা সতর্ক হয়ে যেতেন। এ কারণে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা ছিল কঠিন বিষয়। সবশেষ র‍্যাবের একটি দল পাহাড়ি এলাকার ভেতর দিয়ে বিশেষ কৌশলে ঘটনাস্থলে প্রবেশ করে। এটি চক্রের সদস্যরা টের পায়নি। এরপর র‍্যাব কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগান বাড়ির টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করে।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৮ বছর ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়াতে তারা মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকেন। আটক হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ৮টি মামলা আছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট