,

র‌্যাঙ্কিংয়ের তিনে ইমাম, ক্যারিয়ারসেরা অবস্থানে রউফ

news-image

স্পোর্টস ডেস্ক ; আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৪২ রানে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের ২০১ রানের জবাবে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় আফগানরা। ৫ উইকেট নিয়ে এই জয়ে সবচেয়ে বড় অবদান পেসার হারিস রউফের। যা প্রতিফলিত হয়েছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও।

আজ বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত সংস্থা আইসিসি। ১৮ রানে ৫ উইকেট নেওয়া রউফ ৭ ধাপ এগিয়ে আছেন ৩৫তম স্থানে। এর আগে তার ক্যারিয়ারসেরা অবস্থান ছিল ৪২।

পাকিস্তানের হয়ে ম্যাচে সবচেয় বেশি (৬১) রান করেন ইমাম-উল-হক। এক ধাপ এগিয়ে তিনি বর্তমানে আছেন তিন নম্বরে। আর তিনধাপ এগিয়ে সতীর্থ মোহাম্মদ রিজওয়ান আছেন ৫৮ নম্বরে। প্রথম ম্যাচে ‘ডাক’ মারলেও এই সংস্করণে ব্যাটারদের মধ্যে শীর্ষে বাবর আজম। দুইয়ে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন।

এদিকে ব্যাটিং ব্যর্থতায় বড় হার দেখলেও বল হাতে নৈপুণ্য দেখিয়েছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়া মুজিব এগিয়েছেন তিন ধাপ। বর্তমানে ৩ নম্বরে আছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট