,

সেই যুব মহিলা লীগ নেত্রী ৩ দিনের রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের নেত্রী (সাময়িক বহিষ্কৃত) মেহনাজ তাবাসসুম মিশুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতনের অভিযোগে গত ১৯ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেপ্তার করা হয়। পরে সেদিন বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত মিশুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর গত ২০ আগস্ট সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মামলা থেকে জানা গেছে, সম্প্রতি ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোর করে নেশাদ্রব্য খাইয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাত কয়েকজন সহযোগী। পরে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় ওই কিশোরীকে। গত ১৯ আগস্ট ওই কিশোরী বাসায় ফেরে।

এদিকে, মেহনাজ মিশুকে আটকের পর ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে’ গত ১৯ আগস্ট রাতে সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট