,

আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত হবে সেপ্টেম্বরে: ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ইতোমধ্যে সংশোধনের জন্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার এ সংক্রান্ত একটি আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে নির্বাচন ভবনে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির কর্মকর্তারা।

অশোক কুমার দেবনাথ জানান, তাঁরা বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে নীতিমালা যুগোপযোগী করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, সে ধরনের বিষয় নিয়ে বৈঠতে আলোচনা হয়েছে। নীতিমালার কয়টি জায়গায় পরিবর্তন আসতে পারে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট