,

মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে সিআইডি: আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সরকারের বিভিন্ন ইউনিটসহ সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বুধবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় সিআইডির গত এক বছরের অর্জন নিয়ে প্রকাশিত ‘স্মার্ট ইনভেস্টিগেশনে সিআইডি’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আইজিপি।

সিআইডি সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে আইজিপি সেখানে গেলে তাকে স্বাগত জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। পরে সিআইডি ভবনের ১৩ তলায় কনফারেন্স রুমে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। সভায় সিআইডির বিভিন্ন শাখার ইউনিট প্রধানরা তাদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেন। এ সময় আইজিপি তাৎক্ষণিকভাবে সব সমস্যার সমাধান দেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি সিআইডির সাইবার মনিটরিং সেল, মানব পাচার মনিটরিং সেল, প্রসিকিউশন সেলসহ নতুন নতুন উদ্যোগ গ্রহণ করায় সিআইডি প্রধানের ভূয়সী প্রশংসা করেন। গ্রুপভিত্তিক তদন্ত কার্যক্রম, কেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফরোয়ার্ড ডায়েরি মেনে চলার ওপর তিনি গুরুত্ব দেন। সেই সঙ্গে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স), অর্থনৈতিক অপরাধ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, সাইবার অপরাধ দমন ও ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহে সিআইডিকে আরও গতিশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

সিআইডি প্রধান তার বক্তব্যে অপরাধ দমনে চলমান কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তিনি সিআইডির আধুনিকায়নে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং আইজিপির সহযোগিতা চান। তিনি দক্ষতা উন্নয়নে দেশে–বিদেশে সাইবার ও ফরেনসিক প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমের ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। এ ছাড়া ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) কুসুম দেওয়ান ও ডিআইজি (এইচআরএম) মাইনুল হাসানসহ সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত