,

৩ মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন প্রবাসীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তিন মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন। বুধবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ’র নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এদিন বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে কর্মরত আমাদের যারা রয়েছেন, তারা এখন থেকে সর্বোচ্চ তিন মাসের জন্য তাদের পরিবারের এক বা একাধিক সদস্যকে সেদেশে নিয়ে যেতে পারবেন। পরিবারের মানুষজন সৌদি আরবে

হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের পক্ষ থেকে ‘নসুক’ নামে একটি অ্যাপ আগামীকাল ঢাকায় উদ্বোধন করবেন তৌফিক আল-রাবিয়াহ। অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ। ধীরে ধীরে কমে আসবে এজেন্সি-নির্ভরতা। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশি হজযাত্রী, ওমরাহ যাত্রী এবং অন্য পর্যটকদের জন্য নসুক প্ল্যাটফর্ম চালু হবে।

সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ তাদের পঞ্চম বৃহত্তম বাজার। তাই বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে দেশটি। এবারই প্রথম সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট