,

জন্ম নিবন্ধন সার্ভার ডাউন

news-image

রাজধানী ঢাকার কোনো নাগরিক এই মুহূর্তে জন্ম নিবন্ধন করতে পারছেন না। দুই সিটি কর্পোরেশনের কোনোটিই নাগরিকদের এই সেবা দিচ্ছে না। দক্ষিণ সিটিতে চলছে ‘লাভের গুড় কে খাবে’ তা নিয়ে টানাটানি আর উত্তর সিটিতে সার্ভার ডাউনের অজুহাত। দুই সিটির কেউই নাগরিকদের প্রয়োজনের কথা চিন্তা করছে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরিতে যোগদান, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ নাগরিক সেবার ১৯টি ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সবার আবশ্যিক প্রয়োজন। এত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় দলিল হাতে পেতে দিনের পর দিন সিটি কর্পোরেশনের কার্যালয়ে ঘুরে ঘুরেও কোনো ফল পাচ্ছেন না নাগরিকরা।

রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা ইমদাদুল হক তার দেড় বছরের ছেলের জন্ম নিবন্ধন এখনো করেননি। সম্প্রতি পাসপোর্ট করানোর জন্য ছেলের জন্ম সনদের প্রয়োজন পড়ে। তাকে আবেদন করতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আওতাধীন আঞ্চলিক কার্যালয় থেকে। সে অনুযায়ী তিনি গত মাসে দুবার সেখানে যান। গিয়ে জানতে পারেন আপাতত জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ আছে। চলতি মাসে তিনি আরও একবার সেই অফিসে যান। তবে ফলাফল শূন্য।

জানা গেছে, প্রায় দুই মাস ধরে বন্ধ আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন প্রায় করাই যাচ্ছে না। সেখানে বেশিরভাগ সময় থাকছে না সার্ভার। সব মিলিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিয়ে পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত