,

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১১৮, ঘটনাস্থলে বাইডেন

news-image

দাবানলে কার্যত তছনছ হয়ে গেছে হাওয়াইয়ের মাউয়ি দ্বীপ। দুই সপ্তাহ আগে এই ভয়াবহ দাবানলে শতাধিক প্রাণ গেছে । এখন পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৮৫০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে সোমবার হাওয়াইয়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: ডিয়েচে ভেলে

ঘটনাস্থল ঘুরে বাইডেন জানিয়েছেন, হাওয়াইকে নতুন করে গড়ে তোলা হবে। তিনি ব্যক্তিগতভাবে হাওয়াইয়ের মানুষের পাশে দাঁড়াতে চান। তার কথায়, ‘যতদিন সময় লাগার লাগুক, আমি হাওয়াইয়ের মানুষের পাশে থাকবো।’

একটি ১৫০ বছরের পুরনো বটগাছের পাশে গিয়ে দাঁড়ান বাইডেন। এত ভয়াবহ আগুনের পরেও গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাইডেন বলেন, ‘এত ঝড়ঝাপ্টার পরেও গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পুড়ে গেছে কিন্তু দাঁড়িয়ে আছে। এই গাছটি আসলে এক প্রতীক। জীবনের প্রতীক।’

স্থানীয় প্রশাসন বাইডেনকে জানিয়েছে, রাস্তায় নেমে কাজ করছেন অন্তত এক হাজার কর্মী। সাড়ে চারশ’ উদ্ধারকর্মী এখনো নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন।

৮৫ শতাংশ এলাকা পর্যন্ত উদ্ধারকর্মীরা যেতে পেরেছেন। তবে ১৫ শতাংশ এলাকায় পৌঁছাতে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানানো হয়েছে। বস্তুত, পোড়া জঙ্গলের ভিতর থেকে যে দেহগুলি মিলছে, তা চেনা প্রায় অসম্ভব। এবিষয়ে বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট