,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর আগে সোমবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. জিলানী (৮)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, আজ দুপুরে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-২৭-৮২৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও এক শিশু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে আহত একজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট