,

‘একা একা খেতে চাও’ সংলাপ দেওয়া সেই অভিনেতা আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ সংলাপটির কথা কি মনে আছে? একটা সময় টিভি খুললেই ভেসে আসতো তার দুষ্টুমিভরা হাসিমুখ। হাতে চিপসের প্যাকেট নিয়ে এ সংলাপ দিতেন মডেল সাদ হোসেন। বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সারা দেশে।

দরজা বন্ধ করে চিপস খাওয়া সেই মডেল আর নেই। কিডনিজনিত অসুখে ভুগে তিনি গত ১৮ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার ফেসবুক একাউন্ট সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেল।

জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউ ইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি। সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, ‘আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’

এছাড়াও সাদের একাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন। আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট