,

একটি মহল দেশকে উল্টো পথে নিতে চাচ্ছে : আইজিপি

news-image

অনলাইন ডেস্ক : একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আবারও বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। যারাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে।

আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশ।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা দেখছি আবারও স্বাধীনতাবিরোধী শক্তি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। যদি কেউ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে পূর্বে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করেছে আগামীতেও একইভাবে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।’

আইজিপি আরো বলেন, ‘আমাদের যে সক্ষমতা আছে, শক্তি আছে সেটা দিয়ে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। যারাই আইন-শৃঙ্খলার অবনতি ঘটাবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

তিনি বলেন, অগ্নি সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে। আইনানুযায়ী পেশাদারির সঙ্গে একই ভূমিকা পালন করবে পুলিশ।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম ও বিশিষ্ট ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট