,

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইয়ের

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে আপন দুই চাচাতো ভাই।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে ঘোড়াঘাট পৌরশহরের বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (৪২) ঘোড়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের হঠাৎপাড়া মহল্লার আফতাব উদ্দিনের ছেলে ও খালেদুল ইসলাম (৩২) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জাইতর গ্রামের গণকপাড়ার মহির উদ্দিনের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুর একটার দিকে গোবিন্দগঞ্জ থেকে একটি খালি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-১৫০৮) দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর ঘোড়াঘাটের রানিগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে দুজন গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাটের বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে পৌঁছালে আশরাফুল মোটরসাইকেলটি রাস্তার ডানপাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে দুজন পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুজনকে সেখান থেকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট