,

তত্ত্বাবধায়ক সরকার দিতে এত ভয় কেন: চরমোনাই পীর

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ সরকার যদি গত ১৫ বছরে দেশের এত উন্নয়ন করে থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন? বর্তমানে দেশে ভোটের হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তৃতীয় অবস্থানে আছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে হাতপাখা একটি বৃহৎ শক্তি হিসেবে প্রকাশ পাবে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির। এটা অতীতে আপনাদেরও দাবি ছিল। আমাদেরও আছে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন? এ দাবি বাস্তবায়নে গড়িমসি করে দেশটাকে আপনারা হুমকির মুখে ফেলবেন না।

সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাও লোকমান হোসেন জাফরী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, সহ-সভাপতি আব্দুল কাদের, জাতীয় শিক্ষক ফোরাম ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক আনিসুর রহমান সিল্টু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সাদাত আবির প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট