,

মান-অভিমান শেষে আবারও একসঙ্গে রাজ-পরী

news-image

বিনোদন প্রতিবেদক : গত ১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমণি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। পুরো অনুষ্ঠানটি একাই সামলিয়েছেন রাজ্যের মা পরীমণি। এবার রাজ্যের কথা ভেবে বিবাদ ভুলে এক হলেন পরীমণি ও শরীফুল রাজ।

বুধবার রাতে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল রাজ-পরীকে।

গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা যায় তাঁদের। বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’

জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুই দিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। অনেকে ধারণা করেছিলেন, ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। কিন্তু দেখা যায়নি তাঁকে।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট