সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগ্রাসী ব্যাটিং নিয়ে যা বললেন তানজিদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেই আগ্রাসী ব্যাটিংয়ের কারণে নজরে আসেন তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আগ্রাসী খেলে সফল হয়েছেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে স্ট্রোক মেকিংয়ে সাফল্য পেয়েছেন তামিম।

এশিয়া কাপের দলে ডাক পাওয়া বাঁ-হাতি এই তরুণ ওপেনারের মধ্যে শুরুর দিককার তামিম ইকবালের ছাঁয়া দেখেন অনেকে। তবে তানজিদ তামিম জানিয়েছেন, তিনি খুব আগ্রাসী ক্রিকেট খেলেন তা নয়, বরং পজিটিভ ক্রিকেট খেলেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ব্যাটিং এপ্রোচ নিয়ে তানজিদ তামিম বলেন, ‘ব্যাটিংয়ের সময় পজেটিভ ক্রিকেট খেলি। অনেকে বলেন, আমি আগ্রাসী ক্রিকেট খেলি। ওমন কিছু না। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করি। আমার শক্তির জায়গায় বিশ্বাস রাখি।’

বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তরুণ ওপেনার তানজিদ তামিমকে স্বাভাবিক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। তামিমের ভাষ্যে, “কোচ আমাকে দেখে বলেছেন, ‘যেটা করছো, এভাবেই খেলো। বেশি কিছু করার চেষ্টা করবে না। বেশি কিছু চেজ (তাড়া) করবে না। ন্যাচারাল খেলাটা খেলবে।’

এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে তানজিদ তামিমদের। প্রতিপক্ষ শিবিরে আছেন লাহিরু কুমরা, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, ফজল হক, রশিদ খানদের মতো বোলার। তাদের সামলানোর চ্যালেঞ্জ নিয়ে তানজিদ তামিম জানিয়েছেন, বোলার দেখে নই, বল দেখে খেলেন তিনি। বোলার নিয়ে তিনি বদার নন।

তেমনি প্রত্যাশা মেটানোর চাপটাকেও ক্রিকেটার পেশার অংশ মনে করেন তানজিদ তামিম। তার মতে, ম্যাচে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয়, অনেক ধরনের চাপ তৈরি হয়। ওই চাপ তারা যত দ্রুত সামলাতে শিখবেন তত তাড়াতাড়ি তারা ভালো ক্রিকেট খেলতে শুরু করবেন। এই চাপ সামলানোর ক্ষেত্রে মনোবিদ তাদের ভালো দীক্ষা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী