শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাঈদীর ছেলের বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এলাকা এবং শাহবাগ মোড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও জামায়াতে ইসলামীর তিন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেন। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, শফিকুল ইসলাম মাসুদ ও মো. সাইফুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেলাওয়ার হোসাইন সাঈদী গত সোমবার রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই খবরে জামায়াত-শিবিরের হাজারো নেতাকর্মী রাতেই বিএসএমএমইউ ও শাহবাগ এলাকায় ভিড় করেন। তারা বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দেন। একপর্যায়ে মিছিল করে তারা শাহবাগ থেকে বাংলামোটর ও শাহবাগ মৎস্য ভবনের মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় শাহবাগের বারডেম ও বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসা রোগী আটকা পড়েন।

পুলিশ তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন তারা। সড়ক না ছেড়ে তারা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকেন। গতকাল ভোরের দিকে সাঈদীর মরদেহ পিরোজপুরে তার নিজ বাড়িতে নেওয়ার সময় জামায়াত–শিবিরের নেতাকর্মীরা ইটের টুকরা, লাঠিসোঁটা ও রড নিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং সরকারি কাজে বাধা দেন।

তারা বিএসএমএমইউর ভেতরে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে। পুলিশকে লক্ষ্য করে ককটেলও ছোড়েন এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়ি, মোটরসাইকেল, সাঁজোয়া যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে পুলিশ সাঈদীর মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যান বের করে আনে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে জামায়াত–শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রাতে জামায়াতের ১১৬ নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন থানায় পৃথক মামলা করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ

যে কারণে ৩ আসনের ফল স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির জয়ী

বিএনপির ‘ডাবল সেঞ্চুরি’

তারেক রহমানকে অভিনন্দন মোদির, একসঙ্গে কাজের প্রত্যাশা

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেন ৭ নারী

নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে আমরা বিজয়ী: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান

আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি: মির্জা ফখরুল

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি : বিবিসিকে মাহদী আমিন