সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুসহ সকল শহিদদের বিনম্র শ্রদ্ধা ও স্মরণে রংপুরে পালিত জাতীয় শোক দিবস

news-image

রংপুর ব্যুরো : ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মম হত্যার শিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্য দিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসের বিভিন্ন আয়োজন থেকে বঙ্গবন্ধু হত্যায় জড়িত বিদেশে পালিয়ে থাকা ফাঁসির দÐপ্রাপ্ত পাঁচ আসামিকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি তোলা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় নগরীর কাচারী বাজারস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবলু, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ।

পুষ্পমাল্য অর্পণ শেষে ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি গার্ড অব অনার প্রদান, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এরপর একে একে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

র‌্যাব-১৩ রংপুরের আয়োজনে সদর দপ্তর প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জীবনি ও জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করে। পরে কোরআন খতম, রক্তদান কর্মীসূচী, দোয়া ও এতিমদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে র‌্যাব-১৩ এর অধিনায়কসহ কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবি ৫১ রংপুর ব্যাটালিয়নের আয়োজনে সদর দপ্তর প্রাঙ্গনে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এদিকে জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে আওয়ামী লীগ, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিজিবি রংপুর ৫১ ব্যাটেলিয়ন, র‌্যাব-১৩, রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলালীগ সহ বিভিন্ন সংগঠন জাতীয় শোক দিবস পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী