,

নতুন রেকর্ড, বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবলের দলবদলের বাজারে সবচেয়ে দামী নেইমার জুনিয়র। তাকে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে কিনেছিল পিএসজি। নিকট ভবিষ্যতে ওই রেকর্ড ভাঙবে কিনা সন্দেহ আছে।

এবার নেইমার নতুন রেকর্ড গড়েছেন। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করে বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ক্রীড়াবিদ হলেন তিনি।

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ভিডিও বার্তায় নেইমার বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বছরের জন্য সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি।

দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, এই দুই বছরে আল হিলাল থেকে বছরে ১৫০ মিলিয়ন ডলার করে বেতন পাবেন নেইমার। দুই বছরে নিশ্চিত বেতন পাবেন ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় তিন হাজার ২৮৪ কোটি টাকা। সঙ্গে সৌদি ক্লাবটি তাকে পারফরম্যান্স বোনাস ও বাণিজ্যিক চুক্তি থেকে আরও ১০০ মিলিয়ন ডলার আয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এতেই তার বেতনের অঙ্ক সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। গত মৌসুমে আল নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো বছরে ২১৭ মিলিয়ন ডলার আয় করেন। কিন্তু তার মূল বেতন ১৩৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ৭৫ মিলিয়ন পান শুধু মাত্র খেলার জন্য।

নেইমার আল হিলালে শুধু দুই বছরের চুক্তি করেছেন। কোন ঐচ্ছিক চুক্তির শর্ত নেই। দুই বছর পর ফ্রি এজেন্ট হবেন। তখন ইচ্ছে করলে আল হিলালে চুক্তি নবায়ন করতে পারেন, না হলে যেতে পারেন নতুন কোন প্রজেক্টে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট