,

১৪ বছরে দেশের জিডিপি বেড়েছে সাড়ে ৪ গুণ : অর্থমন্ত্রী

news-image

 

কুমিল্লা প্রতিনিধি : তিনি বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে। জিডিপি ১০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৪ বিলিয়ন ডলারে। যা ২০০৯ সালের তুলনায় সাড়ে ৪ গুণেরও বেশি।

মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা নগরীর রামঘাটস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি জাগ্রত ইতিহাস। বঙ্গবন্ধুর সারাজীবন ছিল ইতিহাসে ঘেরা। যতদিন এই দেশ থাকবে বঙ্গবন্ধু তার কর্মের গুণে বাঙালিদের মাঝে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, বর্তমানে মাথাপিছু আয় ৬৯৬ ডলার থেকে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়ে প্রায় দুই হাজার ৭০০ ডলার হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, সহ- সভাপতি গোলাম সারোয়ার, দপ্তর সম্পাদক শহিদুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট