,

আল্লামা সাঈদীর মৃত্যুতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল্লামা সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড় ক্রমাগত বাড়তে থাকে। এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ও এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে দেখা গেছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরমধ্যে সোমবার দিনগত রাতে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলোকে আরো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঢাকা শহরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

উল্লেখ্য, রোববার (১৩ আগস্ট) আল্লামা সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে ওই দিন সন্ধ্যা দিকে বিএসএমএমইউ হাসপাতাল আনা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট