,

সাঈদীর মৃত্যুতে চরমোনাই পীরের শোক

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব হুজুর চরমোনাই)।

সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, হাদিসে একজন আলেমের মৃত্যুকে গোটা পৃথিবীর মৃত্যু আখ্যা দেওয়া হয়েছে। তাই আমি মনে করি, সাঈদী সাহেবের মৃত্যুতে পৃথিবী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে কোরআনের আবেদনকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং রাষ্ট্র ও সমাজে ইসলামের রাজনৈতিক উত্থানকে সমুন্নত করতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।

পীর সাহেব চরমোনাই তার শোকসন্তপ্ত পরিবার, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের জন্য মাগফিরাত কামনা করে এবং জান্নাতে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করে যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট