,

জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সোমবার (১৪ আগস্ট) বেলা তিনটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

আগামী নির্বাচন নিয়ে দুই পক্ষই খোলামেলা আলোচনা করেছেন বলে জানা গেছে। জাতীয় পার্টি থেকে মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দলটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশে নির্বাচন হওয়া উচিত। এর আগে গত ৪ জুন পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জিএম কাদের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট