,

সাদা পোশাকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে এসআই প্রত্যাহার

news-image

সাভার প্রতিনিধি : শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে সাদা পোশাকে নিয়মভঙ্গ করে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার তাকে সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অভিযান পরিচালনা করায় রাসেল মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগে রাসেলকে প্রত্যাহার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধারের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, এসআই রাসেল গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে সোর্স সেলিম মিয়াকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে অভিযান চালান। সাভারের দক্ষিণ রাজাশন এলাকা থেকে অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেন। পরে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।

তবে এ ব্যাপারে জানতে এসআই রাসেল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট