,

১৫ আগস্ট ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই: ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ কথা জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ১৫ আগস্ট উপলক্ষে একটা হুমকি তো সবসময়ই থাকে। এ হুমকির বিষয়টির ওপর ভিত্তি করেই আমাদের এ বিশেষ অভিযান চলছে।

তিনি বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযানটি আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।

তবে শনিবার (১২ আগস্ট) থেকে চলা এ ব্লক রেইড বা বিশেষ অভিযানে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শনিবার রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযান পরিচালনার আদেশ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় হোটেল-মেসে ব্লক রেইড চলবে। ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। সেই মোতাবেক ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট