,

প্যারিসেই থাকছেন এমবাপ্পে, বিবৃতি দিল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে প্যারিসেই থাকছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি সঙ্গে বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন ফ্রান্স স্ট্রাইকার। তাকে মূল দলে অন্তর্ভুক্ত করে বিবৃতি দিয়েছে পিএসজি।

বিবৃতিতে পিএসজি বলেছে, ‘লরিয়েন্তের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের সঙ্গে খুবই গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। আজ সকালে তাকে মূল দলের সঙ্গে অনুশীলনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।’

গত মৌসুম শেষে এমবাপ্পে চিঠি দিয়ে পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন যে, ২০২৪ সাল পর্যন্ত পিএসজির জার্সিতে খেলে প্যারিস ছাড়বেন তিনি। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের ঐচ্ছিক শর্তে সই করবেন না।

এরপর পিএসজির মূল দলের সঙ্গে প্রাক মৌসুমের আগে অনুশীলন করছিলেন এমবাপ্পে। পিএসজি তাকে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিয়েছিল। ওই সময়ের মধ্যে চুক্তি নবায়নের সিদ্ধান্ত না নেওয়ায় তাকে প্রাক মৌসুমের দল থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকে একাকী অনুশীলন করছিলেন ফ্রান্সম্যান।

শনিবার রাতে পিএসজি লিগ মৌসুমের প্রথম ম্যাচ খেলেছে। এমবাপ্পে ওই ম্যাচের দলেই ছিলেন না। ম্যাচটি পিএসজি গোল শূন্য সমতা করেছে। চুক্তি নবায়ন না করলে তাকে পুরো মৌসুম বেঞ্চে বসিয়ে রাখা হবে এমন হুমকিও দিয়েছিল পিএসজি। ওই জায়গা থেকে সরে এসেছে কাতারি অর্থে চলা ক্লাবটি।

সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী, আগামী মৌসুমে ফ্রি এজেন্টে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপ্পে। পিএসজি এখন তাকে মূল দলে রেখে মৌসুম জুড়ে চুক্তি নবায়নের চেষ্টা করবে। এমবাপ্পে মূল দলে ঢুকলেও নেইমার জুনিয়র দল থেকে বাদ পড়েছেন। তিনি প্যারিস ছাড়ছেন বলে খবর। বার্সেলোনা নয়তো সৌদির আল হিলালে যেতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট