,

নয়জন নিয়েও রোনালদোর ডাবল, চ্যাম্পিয়ন আল নাসর

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেই বুঝি এটা সম্ভব! বিপর্যয়ে পড়েও কামব্যাক করা যায়! এবং সেটা নয় জনের দল নিয়েও!

শনিবার রাতে সেটাই করলেন আল নাসরের সিআরসেভেন। আল হিলালের বিপক্ষে নয় জনের দল নিয়ে জোড়া গোল করে দলকে জেতালেন ২-১ গোলে। প্রথমবারের মতো আল নাসরকে জেতালেন আরব লিগ চ্যাম্পিয়ন্স কাপ।

কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মাইকেলের গোলে লিড নেয় আল হিলাল। এরপর ৭১ মিনিটে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয় আল নাসর।

রোনালদোর দল তখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিসর্জন দেওয়ার পথে। কিন্তু হাল না ছাড়া পর্তুগিজ যুবরাজ ৭৪ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান। দশ জন নিয়েও জেতা সম্ভব বুঝিয়ে দেন।

পরেই আরও এক ধাক্কা লাগে আল নাসর শিবিরে। ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরও এক ফুটবলার। নয় জনে পরিণত হয় আল নাসর। ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় থাকায় অতিরিক্ত সময়ে যায় খেলা।

সেখানে নয়জন নিয়েও ৯৮ মিনিটে গোল করে দলকে শিরোপার পথে তুলে নেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানইউ ফরোয়ার্ড। ম্যাচের ১০ মিনিট থাকতে ওই রোনালদোই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। বাকি সময়টা বহু কষ্টে পাড়ি দিয়ে শিরোপা উৎসব করেছে সৌদি ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট