বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে চলন্ত গাড়িতে আগুন, ৪ কিলোমিটার যানজট

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পরে পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায় বলেন, ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা