,

কুলাউড়ায় ‘জঙ্গি আস্তানা’, সাড়ে ৪ ঘণ্টার অভিযানে আটক ১০

news-image

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে চালানো ‘অপারেশন হিলসাইড’ নামের অভিযান শেষ হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনা বাধায় চলা এই অপারেশনে চারজন পুরুষ ও ছয়জন নারীকে আটক করা হয়েছে। এসময় আটকদের সঙ্গে ৩ জন শিশু ছিল।

অভিযান শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি জানান, এটি একটি নব্য জঙ্গি সংগঠন। এর নাম ‘ইমাম মাহমুদের কাফেলা’। আটকরা এই এলাকায় সংগঠনটির দাওয়াতের কাজে নিয়োজিত ছিল।

মো. আসাদুজ্জামান জানান, অভিযান চলাকালে ওই বাড়ি থেকে বিপুল সংখ্যক জিহাদি বই, ৩ কেজি বিস্ফোরক, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও জিহাদের প্রশিক্ষণ সামগ্রী জব্দ করা হয়েছে।

আটকদের মধ্যে শুধু পুরুষদের পরিচয় জানা গেছে। তারা হলেন- রফিক উদ্দিন, আব্দুল হাফিজ, খায়রুল ইসলাম, শরিফুল ইসলাম। তাদের বাড়ি সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে।

জানা যায়, আটক ওই ৬ জন নারীর মধ্যে ২ জন তাদের পরিবারের সদস্য না।

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, এই সংগঠনের সঙ্গে আরও যারা জড়িত আছেন তাদের আটক করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

জেলা পুলিশ সুপার মনজুর রহমান বলেন, আটকদের এখন ঢাকায় নেওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) কামরুজ্জামান, সিটিটিসির এডিসি নাজমুল ইসলাম, সোয়াট টিমের এডিসি জাহিদ, জেলা পুলিশ সুপার মনজুর রহমান, জেলা পুলিশের এএসপি ফজলুর রহমান মোহসিন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেহ,।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট