শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ওরশে এসে চলন্ত ট্রেন দেখে নদীতে ঝাঁপ, দুইজনের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওরশে এসে ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে  দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া – সিলেট বাইপাস রেলপথের পৌরশহরের খরমপুর তিতাস নদীর উপর ২ নং রেলব্রীজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ দুটি নদী থেকে উদ্ধার করে। এদের একজনের নাম শুকুর মিয়া (৫০)। তিনি নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, ওরশ উপলক্ষে তিতাস নদীর উপর রেলসেতু দিয়ে তারা পারাপার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগ্রামী পারাবত ট্রেন ব্রীজের উপর চলে আসলে  একজন নদীতে ঝাঁপ দেয়। অপরজন ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যায়। পড়ে খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ দুটি নদী থেকে উদ্ধার করে। একজনের শরীরে আঘাতের চিন্হ রয়েছে। এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। আরেক জনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আখাউড়া খড়মপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (র.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা শহীদ (র.) মাজার শরীফের সপ্তাহব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে । বৃহস্পতিবার (১০ আগষ্ট) থেকে চলবে ১৬ আগষ্ট বুধবার পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি