,

তারেক-জোবাইদাকে দেশে ফেরাতে ‘যা যা করার’ করব : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফেরাতে ‘যা যা করার’ তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পাঁচ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি তারেক ও জোবায়দাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করাসহ চার দফা দাবিতে আওয়ামী যুবলীগের স্মারকলিপি গ্রহণ করে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করব। আমরা সমস্ত ঘটনা জানি। এরই মধ্যে তারেক জিয়া ও তার স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গিয়ে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেন। দাবিগুলো হল- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করা। দাবিগুলো ‘যৌক্তিক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট