,

ইতালির উপকূলে নৌকাডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

news-image

ভূমধ্যসাগরের ইতালির উপকূলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে স্থানীয় ইতালীয় সংবাদমাধ্যম আনসা নিউজ।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলীয় শহর স্যাফেক্স থেকে মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী নিয়ে রওনা হয়েছিল তাদের নৌকাটি। এই দলটিতে ৩ জন শিশুও ছিল।

কিন্তু যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সলিল সমাধি ঘটে ৪১ জন যাত্রীর। আর সাগরে ভাসতে থাকা জীবিত চার যাত্রীকে উদ্ধার করে একটি কার্গো জাহাজ। তারপর তাদেরকে ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার ইতালির কোস্টগার্ডের জাহাজ জীবিত যাত্রীদের নিয়ে ইতালির উপকূলীয় শহর ল্যাম্পাদুসায় এসে পৌঁছায়। এই যাত্রীদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই আইভরি কোস্ট এবং গিনি থেকে এসেছেন।

ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দু’টি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসন প্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, স্যাফ্যাক্স থেকে লাম্পেদুসা সাগরপথে প্রায় ১৩০ কিলোমিটার দূরে। উন্নত জীবন ও নিরাপত্তার জন্য ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি একটি জনপ্রিয় বর্হিগমণ পথ হয়ে উঠেছে।

চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহলবোটগুলো ও বিভিন্ন ত্রাণ গোষ্ঠী লাম্পেদুসার কাছে হাজির হওয়া আরও প্রায় ২০০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

সূত্র : বিবিসি, রয়টার্স

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট