রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের নাম পরিবর্তন নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : নানা টানাপড়েনের পর গেল কয়েক মাস ধরেই আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি দম্পতি। তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। আগামী ১০ আগস্ট এক বছরে পা রাখছে রাজ্য। আর সেই আয়োজন নিয়ে দারুণ ব্যস্ত হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

কিন্তু মধ্যেই কথা রটেছে, স্বামী রাজের ওপর অভিমান করে ছেলের নামই বদলে ফেলেছেন পরী। ছেলেকে রাজ্য নয়, এখন পদ্ম নামেই ডাকছেন তিনি। যা নিয়ে হয়েছে সংবাদও। আসলেই কি তাই?

এমন কথার উত্তর দিলেন পরী নিজেই। তার কথায়, ‘চাইলেই কি সব কিছু বদলে ফেলা যায়। ছেলের নাম রাজ্যই আছে। তবে আমার নানু নতুন নাম রেখেছেন, সেটা আমি সবাইকে জানাচ্ছি, দ্যাটস ইট। ওর (রাজ্য) নাম চেঞ্চ করব কীভাবে? যেটা আছে সেটা তো থাকবেই। তবে এটা ঠিক আমি তাকে “পদ্ম” বলি।’

তাহলে যে ‘স্বামী রাজের ওপর অভিমান করে’ কথাটি আসছে- এর উত্তরে পরী বলেন, ‘আমি কি কোথাও এমন কিছু বলেছি। আজিজ ভাই (জাজের কর্ণধার আব্দুল আজিজ) আদর করে ছেলেকে নিয়ে যে পোস্টটি করেছে, সেখানে থেকেই মুখরোচক সংবাদ প্রকাশের জন্য এমনটি লিখছে অনেকে, এর বেশি কিছুই না। কেউ কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলেনি। যার যা মনে চেয়েছে, তাই লিখেছে।’

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে সেই পথে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক। রাজের সঙ্গে কখনও বিদ্যা সিনহা মিম, কখনও সুনেরাহ বিনতে কামালকে ঘিরে।

সবশেষ গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়। যেটাকে বিচ্ছেদ বলেই মনে করছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু