,

‘সে আমার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছিল’

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন নির্মাতা আদিব হাসান। ঘটনা গেল শুক্রবারের, ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে। এ পর্যায়ে ঘটনা গড়ায় থানা পর্যায়েও।

নির্মাতা জানান, শুটিং সেটে চমক দেরি করে আসেন এবং শুটিংয়ের লোকজন ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একটা পর্যায়ে চমকের এমন আচরণ অভিযোগ আকারে নাট্য সংগঠন ডিরেক্টর গিল্ড ও অভিনয়শিল্পী সংঘে জানানো হয়।

ঘটনার পরদিনই চমকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। তবে এবার চমক দাবি, এসব কথা রটানো হয়েছে শুধু মাত্র তার ইমেজ ক্ষুণ্ন করা জন্যই। আর এ পেছনে রয়েছে অন্য কারণ।

চমকের ভাষ্য, ‘আমি শুটিংয়ে দেরি করে আসিনি। সঠিক সময়ের মধ্যেই সেটে উপস্থিত ছিলাম। মেকআপ রুমে ১ ঘণ্টার মতো অপেক্ষা করার পর আমার সহশিল্পী আরশ খান আসেন। কিন্তু ঘটনা হলো ভিন্ন।’

সেই ‘ভিন্ন’ ঘটনা প্রসঙ্গে চমক বলেন, ‘আমি কারও সঙ্গে কোনো অন্যায় করিনি। এখানে নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। একটা সময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। তবে সে আমার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছিল। আর এ কারণে তার সঙ্গে আমার দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এসব কথা ছড়িয়েছেন।’

সহশিল্পী মাসুম বাশারের সঙ্গেও কোনো দুর্ব্যবহার করেননি বলে জানিয়েছেন চমক। সঙ্গে এও জানান, বিষয়টি নিয়ে তিনিও অভিনয়শিল্পী সংঘে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন চমক। অভিনয়ে পা রাখার পর থেকেই চমক দেখাচ্ছেন এই অভিনেত্রী। আর সে কারণে অল্প ক’দিনেই শোবিজে পরিচিত মুখ হয়ে উঠেছেন এই সুন্দরী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট