সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৭৫০ টাকা

news-image

নিউজ ডেস্ক : ভোগ্যপণ্যের বাজারে অধিকাংশ পণ্য নিম্নমধ্যবিত্তের সাধ্যের বাইরে। দামের চাপে দিন দিন মানুষের খাদ্যাভ্যাসেও আসছে পরিবর্তন। এটি কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে নয়। হু হু করে বাড়ছে মসলা উপকরণ জিরার দামও।

তবে মসলা ব্যবসায়ীদের মাঝে অভিযোগ উঠেছে গুটিকয়েক আমদানিকারক সিন্ডিকেটে আটকে আছে দেশের মসলার বাজার। তাদের কুট কৌশলে নতুন কেউ মসলা আমদানি করতে পারছেন না। তাছাড়াও প্রভাবশালী মহলের প্রভাব খাটিয়ে অনেকটা কৌশলে ঈদের আগে থেকে জিরার দাম বাড়িয়ে দিয়েছে খোদ আমদানিকারকরা।

বাজার বিশ্লেষণ করে জানা যায়, গত ৬-৭ মাসে প্রতি কেজি জিরার দাম বেড়েছে প্রায় সাড়ে সাতশো টাকা। বর্তমানে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে এক হাজার ১০০ টাকায়। যা পূর্বের সকল রেকর্ড ভেঙেছে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৩৮০-৪৫০ টাকায়।

আমদানিকারকরা বলছেন, ভারত ছাড়াও ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের বাজার থেকে জিরা আমদানি করা হতো। কিন্তু ডলার সংকটের কারণে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের বাজার থেকে জিরা আমদানি বন্ধ হয়ে যায়। ভারতের ব্যবসায়ীরা বিষয়টিকে দুর্বলতা হিসেবে নিয়ে বেশি দামে বাংলাদেশে জিরা রপ্তানি করছে। যার প্রভাব দেশের খুচরা ও পাইকারি বাজারে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করা শর্তে মৌলভীবাজারের এক আমদানিকারক দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে ভারতের বাজারে জিরার দাম বেশি। তাছাড়াও চলমান ডলার সংকটতো রয়েছেই। তবে এসব সমস্যাকে ছাড়িয়ে জিরার দাম বাড়ার পেছনে বড় এক সিন্ডিকেট গ্রুপ কাজ করছে।

বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি ও মসলা আমদানিকারক হাজী মো. এনায়েত উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, আমদানি করা মূল্য ও দেশের খুচরা বাজারের দামে না বনায় তিন মাস ধরে জিরা আমদানি বন্ধ রেখেছি। গত কয়েক মাসে যে হারে দাম বেড়েছে তা অস্বাভাবিক। তবে দেশের বাজারে ভারতীয় জিরার একক আধিপত্য থাকায় দাম বেশি বেড়েছে। আগামীতে এই মসলার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ডলারের বিপরীতে টাকার মান কমায় প্রায় এক বছর ইরাক, ইরান, আফগানিস্তান ও তুরস্কের জিরা আমদানি বন্ধ রেখেছে মসলা ব্যবসায়ীরা। তাছাড়াও এসব দেশ থেকে জিরা আমদানি করলে দাম বেশি পড়ে যায়। তবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে একই পণ্য কম খরচ ও যাতায়াত সুবিধা বেশি থাকায় দেশটি থেকে সিংহভাগ মসলার আমদানি হয় আমাদের।

বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ডলারের মান বাড়ায় ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের বাজার থেকে জিরা আমদানি বন্ধ রয়েছে। বাণিজ্যের আমদানি বন্ধের সুযোগটি যথাযথ কাজে লাগিয়ে ভারতীয় জিরা দেশের বাজার দখল নিয়েছে।

বাজারে ভারতীয় প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৮০ টাকা থেকে এক হাজার ১ শ টাকায়। এর মধ্যে পাইকারি বাজারে নিম্নমানের এক কেজি জিরা ৬৮০-৭৩০ টাকা ও পাটনায়া জিরা ৯৫০-৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। এসব জিরার কেজি প্রতি ১৫০-৩০০ টাকা বাড়তি দামে খুচরা বাজারে ১ হাজার থেকে ১ হাজার ১ শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ভারতীয় জিরা।

মহাখালী ডি সি সি মার্কেটের মুদি ব্যবসায়ী মো. আজিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, জিরার কেজিতে অন্তত ৮০০ টাকা বেড়েছে ৭ মাসে। এর জন্য পাইকাররা ৭-১০ স্তরে প্রতিবারে ৬০ টাকার বেশি বাড়িয়েছে।

ফার্মগেট বাজারের মা স্টরের দোকানি তামিম হোসেন দেশ রূপন্তরকে বলেন, আমরা চকবাজার থেকে মসলা কিনে এনে বিক্রি করি। সব ধরনের মসলার দামই বেশি। দাম বাড়ার কারণ জিজ্ঞাসা করলে পাইকারি ব্যবসায়ীরা কিছু বলেন না। তাই যে মসলা দাম বেশি থাকে সেগুলো কিনি না। এখন প্রতি কেজি জিরা পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে সাড়ে ৯শ থেকে হাজার ৫০ টাকায়। যে কারণে খুচরা বাজারেও জিরার দাম বেড়েছে।

সরকারি ট্রেডিং কর্পোরেশন টিসিবির তথ্য বলছে, গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৪০০-৫০০ টাকায়। হিসেবে অনুযায়ী ৬ মাসে জিরার কেজিতে ১৪৪ শতাংশ দাম বেড়েছে। আর বছরের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম ১৩৫ শতাংশ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী