,

জুলাইয়ে সড়কে নিহত ৫৭৩ জন

news-image

৩২% মৃত্যু মোটরসাইকেলে
নিজস্ব প্রতিবেদক : গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৩ জন। আহত হয়েছেন ১ হাজার ২৫৬ জন। ১৮৮ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৩ জন। ৩৬ দশমিক ৭৯ শতাংশ দুর্ঘটনায় মোটরসাইকেলের সংশ্লিষ্টতা ছিল। ৩১ দশমিক ৯৩ শতাংশ প্রাণহানির কারণ মোটরসাইকেল।

সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই মাসে ১৪৬ জন পথচারী নিহত হয়েছেন। প্রাণ গেছে ৭৮ জন চালক ও পরিবহন শ্রমিকের। একই মাসে ৩৩ রেল দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। ১৪ নৌ দুর্ঘটনায় মারা গেছেন ১৬ জন। একজন নিখোঁজ আছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের খবরের ভিত্তিতে পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

এতে বলা হয়, জুলাইয়ে নিহতদের ৪৯ জন ছিলেন বাসযাত্রী। ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপে আরোহী ছিলেন ৩৬ জন। ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, ম্যাক্সি ও লেগুনা-সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে তৈরি নছিমন-ভটভটি-টমটম-লাটাহাম্বা দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২ জন। ৯৮টি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে, ২১৭টি ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪৪টির কারণ পথচারীকে চাপা অথবা ধাক্কা দেওয়ায়। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৮৮৭। এর মধ্যে সর্বোচ্চ ১৯৭টি মোটরসাইকেল। দুর্ঘটনার জন্য ১০টি কারণ চিহ্নিত করে তা রোধে ১০ দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট