,

তারাগঞ্জে  খেলতে গিয়ে পুকুরে ডুবে  চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

news-image
রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জে খেলতে বেড়িয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল শান্তিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন (৯) ফরিদ উদ্দিনের ছেলে ও সিয়াম হোসেন (৮) সাদ্দাম হোসেনের ছেলে। তাঁরা সর্ম্পকে চাচা তো ভাই।  সোমবার  দুপুরে তাদের মরদেহ হাতিবান্ধা কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়নরে উজিয়াল শান্তিপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের প্রথম সন্তান রাকিব হোসেন ও তাঁর ভাই সাদ্দাম হোসেনের প্রথম সন্তান সিয়াম হোসেন এক বছরে ছোট বড়।  রোববার বিকেল ৩টায় খাওয়া শেষে দুজনই খেলার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেনি।
বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁদের খোঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির ১০০ গজ দূরের সন্ধ্যা ৭টার দিকে লিটন প্রামানিকের পুকুরে রাকিব ও সিয়ামর ভাসতে দেখতে পায়। এরপর এলাকা বাসি পুকুর থেকে রাতেই লাশ উদ্ধার করে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি অস্বাভবিক মৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ধারণা করছে, খেলতে গিয়ে পা পিছলে ওই দুই শিশু পুকুরে পড়ে যায়। সাতার না জানায় তাঁরা পুকুরের পানিতে ডুবে মারা যা।

সোমবার উজিয়াল শান্তিপাড়া গ্রামের গিয়ে দেখা যায়, থমথমে পরিবশে। শান্তিপাড়ার শান্তি যেন উড়ে গেছে কোথাও। রাকিব হোসেন ও সিয়াম হোসেনের বাড়ি কান্নার আওয়াজে ভারি হয়ে উঠেছে। পুরো এলাকায় চলছে শোকের মাতম।

রাকিবের বাবা ফরিদ উদ্দিন বিলাপ করতে করতে বলেন, মোর বুকের মানিক ওয়। মোক কায় কয়ইবে আব্বা হাট থাকি মজা কিনি আনেন। মোর কলিজাটা ফাটি চৌচির হয়া গেইছে। বাবা রাকিব মোক ছাড়ি তুই কেন চলে গিলু।

সিয়ামের বাবা সাদ্দাম হোসেন জানান, তিনি চলতি সপ্তাহে কাজে ঢাকা যান। সন্তান পানিতে ডুবে যাওয়ার খবরে আজ সকালে বাড়িতে আসেন। কল্পনাও করতে পারছেন না মৃত সন্তানের লাশ দেখতে হবে।

হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। কোমলমতি শিশু দুটিকে হারিয়ে পরিবার দুটি নিঃস্ব, তাদের শান্তনা দেওয়ার ভাষা নেই। বর্ষা মৌসুম সবাইকে সচেতন হতে হবে, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাড়িয়ারকুঠির উজিয়াল শান্তিপাড়া গ্রামের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট