,

২১ আগস্ট থেকে হালকা ব্যাটিংয়ের পরিকল্পনা তামিমের

news-image

ক্রীড়া প্রতিবেদক : তামিম ইকবাল গত তিন বছর বিসিবিতে এসেছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে তাঁকে শেষ দেখা গেছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে। এর পর তো ঘটনাবহুল সময় কেটেছে তাঁর। বিসিবিতে আসার সুযোগও পাননি।

প্রায় এক মাস পর রোববার মিরপুরে দেখা গেল বাঁহাতি এ ওপেনারকে। এ সময়ের ভেতরে অধিনায়কের বাহুবন্ধনীও ফেরত দিতে হয়েছে বিসিবিকে। সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক এদিন বিসিবিতে এসেছিলেন চোট পুনর্বাসন নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে আলোচনা করতে।

বোর্ডের একজন কর্মকর্তা জানান, তামিমের কোমরের চোট পর্যবেক্ষণ করে দেখেছেন বায়েজিদ। তিনি বলেন, তামিম আশা করছে সে দ্রুতই পুনর্বাসন শুরু করতে পারবে। বাঁহাতি এ ওপেনারের ইনজেকশন নেওয়া ও বিশ্রামের এক সপ্তাহ শেষ হয়েছে শুক্রবার।

এখন তিনি হালকা ব্যায়াম শুরু করবেন ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী। ২১ আগস্ট থেকে হালকা ব্যাটিং করার পরিকল্পনা তার। অবশ্য এশিয়া কাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তাড়াহুড়ো নেই তামিমের।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলার জন্য ফিট হতে এক মাসের মতো সময় পাচ্ছেন দেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রানের মালিক তামিম। এশিয়া কাপ শেষ করে জাতীয় দল দেশে ফেরার পর সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ টাইগারদের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট