,

সতর্কতা জারির পরও কয়েকটি ওয়েবসাইটে হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : সাইবার হামলার হুমকির পর সতর্কতা অবলম্বন করেছে সরকার। কিন্তু এরই মধ্যে দেশের কয়েকটি ওয়েবসাইটে হামলার ঘটনা ঘটছে। শুক্রবার ওই সতর্কতা জারির পর ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ওয়েবসাইটে ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) হামলা হয়েছে।

তথ্যপ্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে দেশের ডজনখানেক প্রতিষ্ঠান তাদের কাছে সাইবার হামলা-সংক্রান্ত প্রযুক্তি সহায়তা ও পরামর্শ চেয়েছে।

হ্যাকার গ্রুপ ‘হ্যাকটিভিস্ট’ আগামী ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে বলে শুক্রবার সতর্কতা জারি করে সার্ট।

এতে বলা হয়, তিন ধরনের সাইবার হামলা হতে পারে। এগুলো হলো– ডিডস, ওয়েবসাইট হ্যাক (ইনজেকশন) এবং সার্ভার নিয়ন্ত্রণে নেওয়া। ডিডসের ক্ষেত্রে বট সফটওয়্যার ব্যবহার করে সাইট ডাউন করে দেওয়া হয়। হ্যাকার গ্রুপটি নিজেদের ভারতীয় বলে দাবি করে।

গত তিন দিনে দেশের ৭-৮ সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডিডস আক্রমণ হয়েছে বলে জানিয়েছে সার্ট। এতে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অচল থাকে। সার্ট জানিয়েছে, এসব আক্রমণ কোথা থেকে এবং কারা চালিয়েছে, তা খোঁজা হচ্ছে। ১৫ আগস্ট হামলার হুমকিদাতারাই ডিডস আক্রমণ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সার্ট আরও জানায়, গত সাত বছরে প্রায় ৫ হাজার ৫৭৬টি সাইবার হামলার ঘটনা তারা নথিভুক্ত করেছে। সরকারি সংস্থা, নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান, আর্থিক, সামরিক, শিল্প, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতকে লক্ষ্য করে ওই সব হামলার ঘটনা ঘটে।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক ও ডিকোডস ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মঈনুদ্দিন বলেন, সরকারি অনেক ওয়েবসাইটের নিরাপত্তা খুবই দুর্বল। এর মূল কারণ অসচেতনতা ও অবহেলা। ফলে সহজেই ওই সব সাইট হামলার শিকার হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট