,

জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৭৪। সে হিসেবে জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে এ তথ্য জানা গেছে।

আজ রোববার বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। জুলাই মাসে ৯ দশমিক ৬৯ শতাংশ মূল্যস্ফীতি থাকার কারণে উঁচু মূল্যস্ফীতি নিয়েই অর্থবছর শুরু হলো। গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ, যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।

বিবিএসের তথ্যে দেখা গেছে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। জুনে এ হার ছিল ৯ দশমিক ৭৩। অর্থাৎ, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৭ শতাংশ। জুন মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ।

গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৫ শতাংশ। শহরে এই হার ৯ দশমিক ৪৩।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট