,

রংপুরেযুবদলের বিক্ষোভ সমাবেশ, নেতাদের মুক্তি দাবি

news-image

হারুন উর  রশিদ সোহেল,রংপুর : জাতীয়তাবাদী যুুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম আইফুলাহ রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রংপুর মহানগর ও জেলা যুবদল। রোববার  বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান যুবদল নেতারা।

বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্যালো মার্কেট মোড় সড়ক ও সালেক পাম্প মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক এ.এইচ.এম আইফুলাহ রুবেলকে নিঃশর্ত মুক্তি দেওয়াসহ সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। দলীয় নেতাদের আটকে রেখে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না। যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা জনগণকে সাথে নিয়ে সারাদেশে রাজপথে রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী