,

লিগস কাপের শিরোপার দৌড়ে যে পাঁচ দল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব রাজনীতির মোড়ল হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের রাষ্ট্রপতি নির্বাচনে চোখ থাকে সারা বিশ্বের। ফুটবলের বাজারে এতদিন তারা ব্রাত্য ছিল। তবে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ফুটবলপ্রেমীদের নজরও এখন সেখানে। চলমান লিগস কাপ দিয়েই সকারে যাত্রা শুরু হয়েছে ফুটবল জাদুকরের।

২০১৮ সালে প্রতিষ্ঠিত মায়ামি শুরু থেকে ধারাবাহিক ও দৃঢ় একটি ফ্যানবেস তৈরি করতে ব্যর্থ হয়েছে। মেজর লিগ সকারেও তাদের ফলাফল হতাশাজনক। পয়েন্ট তালিকায় তলানিতে তাদের অবস্থান। যেদিন মেসি ঘোষণা করেছেন তিনি মায়ামিতে যাচ্ছেন, সেদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাফিয়ে বাড়ে তাদের ফলোয়ার সংখ্যা। স্থায়ী ভক্তের সংখ্যাও যে বেড়েছে, তা মাঠেই প্রমাণ হয়।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের ছোঁয়ায় বদলে গেছে ক্লাবটিও। লিগস কাপে মায়ামি দাপট দেখিয়ে বেড়াচ্ছে। প্রতিটি ম্যাচেই গোল করছেন মেসি, সঙ্গে সতীর্থদের দিয়ে করাচ্ছেনও। ইতোমধ্যে মেসির মায়ামি পৌঁছে গেছে শেষ ষোলোয়। শিরোপা জয়ের দাবিদারও হয়ে উঠেছে তারা। তবে টুর্নামেন্টে শুধু একা তারাই নয়। আরও চারটি দল আছে, যারা লিগস কাপের ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে।

টুর্নামেন্টের শীর্ষ তিন দল কানকাকাফ চ্যাম্পিয়নস কাপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই মৌসুমে লিগস কাপ জেতার দৌড়ে এগিয়ে আছে যে পাঁচটি দল

৫. এলএএফসি (এমএলএস)

মেজর লিগ সকারের দল লস এঞ্জেলেস ফুটবল ক্লাব। দারুণ শক্তিশালি একটি দল তারা। তাদের সেরা খেলোয়াড় কার্লোস ভেলা। মেসি আমেরিকা আসার আগে তিনিই ছিলেন সেখানকার ফুটবল তারকা। তবে সবচেয়ে মজার বিষয় হলো টুর্নামেন্টর বর্তমান চ্যাম্পিয়ন তারা। যারা এবারও শিরোপা জয়ের দাবিদার।

৪. মন্টেরে (লিগা এমএক্স)

মেক্সিকোর ফুটবল লিগ লিগা এমএক্সের দল মন্টেরে। নিজেদের দেশে তারা শক্তিশালি। লিগস কাপের চলমান আসরেও তারা ধারাবাহিক। যা দেখে অনেকেই ধারণা করছেন, তারাও এবারের শিরোপার দাবিদার।

৩. এফসি সিনসিনাটি (এমএলএস)

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই লিগস কাপের ফেভারিট ছিল এফসি সিনসিনাটি। লিগ শুরুর পরও তারা সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রতিটি ম্যাচেই নিজেদের চেনা ছন্দে খেলে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ছে। তাই এখনও তারা এবারের শিরোপা জয়ের দৌড়ে রয়েছে।

২. ক্লাব আমেরিকা (লিগা এমএক্স)

মেক্সিকান ফুটবলের আরেক জনপ্রিয় দল ক্লাব আমেরিকা। বেশ সাজানো-গোছানো পরিপাটি একটি দল। লিগা এমএক্সে তারা এখন পর্যন্ত ১৩বার লিগ শিরোপা জিতেছে। স্বাভাবিকভাবেই ফেভারিট তকমা গায়ে মেখে টুর্নামেন্টে এসেছে তারা। এখনও লিগস কাপ জয়ের সম্ভাবনা আছে তাদের।

১. ইন্টার মিয়ামি (এমএলএস)

কয়েক সপ্তাহ আগেও ইন্টার মায়ামির নামটা অনেকেই চিনতেন না। যুক্তরাষ্ট্রে যে মেজর লিগ সকারের নামই শুনেননি অনেকে। আর নিজেদের লিগের তলানির দলটি আর কজনের নজরই বা আলাদাভাবে কাড়ে। তবে মেসির আগমনের সঙ্গে সঙ্গে চিত্রনাট্যে বদল আসে। যে দলটির কাছে জয় ছিল একসময় বামুন হয়ে চাঁদ ধরার মতো, সেই দলটি এখন লিগস কাপের শিরোপার দৌড়ে এগিয়ে আছে সবার আগে। মেসি সঙ্গে নিয়ে গেছেন সার্জিও বুসকেতস ও জর্ডি আলবাকে।

মেসি তিন ম্যাচ খেলে ৫ গোল করেছেন। মায়ামি ১১ ম্যাচে জয়হীন ছিল। তবে আর্জেন্টাইন মহাতারকার জাদুতে সবকছিুই যেন বদলে গেছে। জয় পাওয়াটাও এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই সর্বকালের সেরা এই ফুটবলার তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারেন। বলা যায় না, লিগস কাপের শিরোপাটাও মায়ামিই জিতে নিতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট