,

গোপনে বিয়ে করেছেন রাশমিকা, স্বীকার করলেন নিজেই!

news-image

অনলাইন ডেস্ক : বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানার প্রেমের খবর অনেকটা ‘ওপেন সিক্রেট’ই বলা যায়। তবে দুজনের কেউই এখন পর্যন্ত প্রেমের বিষয়টি স্বীকার করেননি।

এবার প্রেম থেকে উতরে সবাইকে নিজের বিয়ের খবর জানালেন দক্ষিণের জনপ্রিয় তারকা রাশমিকা। তবে পাত্র বিজয় দেবরাকোন্ডা নন, অন্য কেউ।

সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাশমিকা। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার বিয়ে নিয়ে। ঠিক তখনই রাশমিকা কোন রাখঢাক না করেই জানান তার বিয়ে হয়ে গেছে। তার এমন আচমকা উত্তরে অনেকেই চমকে উঠেন।

অভিনেত্রী জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি। কিন্তু কে এই নারুতো উজুমাকি? নারুতো হলো এক জাপানি কার্টুন চরিত্র। সে-ই নাকি রয়েছে রাশমিকার হৃদয় জুড়ে। জনপ্রিয় এ জাপানি মঙ্গা সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

এদিকে অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকা মান্দানার প্রেমের জোর গুঞ্জনের মাঝেই মাস তিনেক আগে শোনা গিয়েছিল, তিনি নাকি অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন।রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। লোকমুখেও এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট