,

তাসকিন-সাবিনাসহ ১০ জন পেলেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার

news-image

ক্রীড়া প্রতিবেদক : দেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। এর পরেই আছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। দীর্ঘদিন স্থগিত থাকার পর দুই বছর আগে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের নামে পুনরায় চালু হয় এই সম্মাননা। দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে আজ তৃতীয়বারের মত প্রদান করা হলো এই পুরস্কার।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‌’শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ পুরস্কার নিলেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

পুরস্কার বিজয়ীদের মধ্যে আজীবন সম্মাননা পান কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক। খেলোয়াড় হিসেবে পুরস্কার পান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও দক্ষিণ এশিয়ার স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে।

ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পান খন্দকার তারেক মো. নুরুল্লাহ। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পান আতাহার আলী খান। ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পান মালা রানী সরকার ও ফজলুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট