,

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ডিএমপি কমিশনার জানান, জামায়াতকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে জামায়াত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে ওই আবেদনপত্র জমা দেন।

গত মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াত। এর অনুমতির জন্য ডিএমপিতে আবেদন করেছিল দলটি। তবে অনুমতি না পাওয়ায় নতুন করে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি ঘোষণা দেয় জামায়াত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট