,

বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাউদ্দিন আহমেদকে অবশেষে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি। এর আগে আজ দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের উপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়।

সালাউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে সালাউদ্দিনের ছেলে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, যাত্রাবাড়ির হানিফ উড়ালসড়ক সড়ক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গিয়েছে। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট