,

সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে সরকার অঙ্গীকারবদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : একটা সুষ্ঠু, অবাধ এবং সংঘাতমুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স উপদেষ্টা রফিকুজ্জামান ও ব্রিটিশ হাই কমিশনের ২য় সেক্রেটারি (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন।

হাইকমিশনারের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না -জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। উনি আমাকে শুধু এই কথাই বলেছেন, ‘আমি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি।’ আমি বলেছি, হ্যাঁ।

‘এখন কম-বেশি আমাদের মনোযোগ হচ্ছে নির্বাচন এবং আমরা একটা সুষ্ঠু, অবাধ এবং ভায়োলেন্স ফ্রি নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ।’

আইনমন্ত্রী বলেন, সারাহ কুক বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার পরে এটাই হচ্ছে আমার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যখন এখানে ডিএফডির প্রধান ছিলেন তখন আমার সঙ্গে তার পরিচয় ছিল। এটা রুটিন তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন সবার সঙ্গেই দেখা করবেন, সেই ইস্যুতেই আমার সঙ্গে তিনি দেখা করেছেন।

মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে যেটা তার আগের এরিয়া ছিল সেটা নিয়ে কথাবার্তা বলেছি। তিনি নিজে বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি, তা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে, বাংলাদেশের যে উন্নয়ন, তখন হয়েছিল সেই উন্নয়নের ধারাবাহিকতার দিকে তিনি লক্ষ্য রাখবেন।

মন্ত্রী বলেন, আমাদের যে জুডিসিয়াল অফিসার ও আইনজীবী রয়েছেন, তাদের প্রশিক্ষণের ব্যাপারে আলাপ করেছি।

তারেক রহমানের সাজা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না? -জানতে চাইলে তিনি বলেন, তারেক রহমানের সাজার বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কোনো আলাপ হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বলেছেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, আমি তথ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলাপ করে আপনাদের জানাতে পারবো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট