,

কারামুক্ত হলেন বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জন

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ ৩৪ জনের মধ্যে ৩২ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে একে একে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।

তবে এ সময় কোনো শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বিকেল থেকেই তাদের মুক্তির অপেক্ষায় কারা ফটকে অবস্থান নেন স্বজনরা।

এর আগে দুপুর ১টার দিকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে এই ৩৪ জনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ৩২ জনের জামিন মঞ্জুর করেন। অন্য দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদনের নথি শিশু আদালতে পাঠানোর কথা বলেন আদালতের বিচারক।

আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমানসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন।

তৈয়বুর রহমান বলেন, পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। আদালত সব শুনে ৩২ জনের জামিন মঞ্জুর করেন।

অপ্রাপ্ত বয়স্ক দুইজনের জামিন শুনানির বিষয়ে তিনি বলেন, শিশু আদালতে তাদের নথি পৌঁছাতে বিলম্ব হওয়া শুনানি হয়নি। কাল বৃহস্পতিবার শুনানি হবে।

গত রোববার (৩০ জুলাই) বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ২৪ জন বুয়েটের শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করা হয়।

পুলিশ প্রথমে ৩৪ জনকেই বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী বলে জানালেও পরে সবার পরিচয়সহ জানানো হয়। ৩৪ জনের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী, সাতজন সাবেক শিক্ষার্থী এবং তিনজন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।

পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৩১ জুলাই) তাদেরকে আদালতে তোলা হলে বিচারক ফারহান সাদিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয় গ্রেপ্তারকৃতরা শিবিরকর্মী।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট