,

১৮ বছরের সম্পর্কের ইতি টানছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮)। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী নিজে। আজ বুধবার (২ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো-সোফি দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো।

ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন লিখেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।

পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে সই করেছেন।

২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট